বাবরি মসজিদ ফেরত চাই: ওয়াইসি

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ১০:৫৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:০৯
image

অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, মসজিদ নির্মাণের জন্য কোনও মন্দির ভাঙা হয়নি। বাবরি মসজিদের জমি মুসলিমদের ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তিনি। জানিয়েছেন, ভারতের সংবিধান ও বহুত্ববাদী চেতনার বিরুদ্ধে যায় এমন যেকোনও কিছুর বিরুদ্ধে দাঁড়াবেন। শুক্রবার (১৫ নভেম্বর) ভারতীয় সাময়িকী 'আউটলুক’কে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন লোকসভার ওই আইনপ্রণেতা।

বাবরি মসজিদ ফেরত চাই: ওয়াইসি

শতাব্দী প্রাচীন বিবাদের আইনি ইতি টেনে ৯ নভেম্বর (শনিবার) অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত ওই ২ দশমিক ৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অযোধ্যারই অন্য কোনও গুরুত্বপূর্ণ স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি খোঁজা শুরু করে উত্তর প্রদেশ সরকার। তবে মুসলিম পক্ষের অন্যতম বাদী ইকবাল আনসারীসহ স্থানীয় নেতারা দাবি তুলেছেন, বরাদ্দ করতে হলে অধিগ্রহণ করা জমি থেকেই তা করতে হবে।

সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার  সঙ্গে সঙ্গেই এর সমালোচনা করে ওয়াইসি বলেছিলেন, ‘মুসলমানদের দানের পাঁচ একর জমির প্রয়োজন নেই।’ শুক্রবার আউটলুক ম্যাগাজিনকে তিনি বলেছেন, ‘আমাদের লড়াই শুধু এক খণ্ড জমির জন্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল আইনি অধিকার নিশ্চিত করা। সুপ্রিম কোর্টও বলেছেন, মসজিদ নির্মাণের জন্য কোনও মন্দির ভাঙা হয়নি। আমি আমার মসজিদ ফেরত চাই।’ হায়দরাবাদ থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা আরও বলেন, ‘আমার জন্য সংবিধানই সর্বোচ্চ এবং এটা আমাকে সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সম্মানজনকভাবে দ্বিমত পোষণের অধিকার দিয়েছে। যা সংবিধানের বিরুদ্ধে যায়, আমি তার বিরোধিতা করবো।’

এর আগে শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বাবরি মসজিদ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রায়ের পর ওয়াইসি এ আদালত নিয়ে লেখা একটি বই ‘সুপ্রিম বাট নট ইনফলিবল’-এর ছবি টুইট করেন। একই দিন একটি সংবাদ সম্মেলনে রায়ের সমালোচনা করে আসাদুদ্দিন বলেন, ‘যদি বাবরি মসজিদ আইনত বৈধ হয়, তাহলে কীভাবে আদভানি (এলকে আদভানি) ওই জমি পাবেন? এই রায় তথ্যপ্রমাণের ওপর বিশ্বাসের জয়।’ 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম