ইসরায়েলের বিলোপ চাই, ইহুদিদের নয়: খামেনি

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ১১:৫৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:৩৪
image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, রাষ্ট্র হিসেবে তিনি ইসরায়েলের বিলোপ চান, তবে ইহুদি জনগোষ্ঠীকে নির্মূল করতে চান না। তেহরান চায়, মধ্যপ্রাচ্যের ওই ভূখণ্ডে বসবাসকারী খ্রিস্টান-মুসলিম ও ইহুদিরা সবাই মিলে সেখানকার ভবিষ্যৎ নির্ধারণ করবে। 

ইসরায়েলের বিলোপ চাই, ইহুদিদের নয়: খামেনি

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে অস্বীকার করে আসছে ইরান। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের পক্ষে তেহরানের অবস্থান স্পষ্ট। অন্যদিকে ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের প্রধান শত্রু হিসেবে দেখে তেল আবিব। 

শুক্রবার (১৫ নভেম্বর) তেহরানে এক সম্মেলনে খামেনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের বিলোপ চাওয়া মানে ইহুদি জনগণের বিলোপ চাওয়া নয়। তাদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। ওই ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে সেখানকার খ্রিস্টান, মুলসিম ও ইহুদিসহ সমস্ত ফিলিস্তিনি জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডের মালিক হচ্ছে সেখানকার প্রকৃত অধিবাসীরা, তাদের ধর্মীয় পরিচয় যাই হোক না কেন। প্রকৃত অধিবাসীদের অধিকার রয়েছে ফিলিস্তিনের সরকার নির্বাচন করার এবং নেতানিয়াহুর মতো বহিরাগতকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে দেশ পরিচালনা করার।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কোনও ধরনের কুণ্ঠা ছাড়াই অতীতের মতো ভবিষ্যতেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে তেহরান। অন্য মুসলিম দেশগুলোরও উচিত ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দেওয়া।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম