২ পশ্চিমা অধ্যাপককে মুক্তি দিলো তালেবান

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ১৯:৩০আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৯:৩২

২০১৬ সাল থেকে বন্দি দুই পশ্চিমা অধ্যাপককে মুক্তি দিয়েছে তালেবান। তিনজন উচ্চ পর্যায়ের তালেবান সদস্যদের মুক্তির শর্তের বিনিময়ে মার্কিন অধ্যাপক কেভিন কিং ও অস্ট্রেলীয় অধ্যাপক তিমোথি উইকসকে মুক্তি দেয় গোষ্ঠীটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

২ পশ্চিমা অধ্যাপককে মুক্তি দিলো তালেবান

টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। এরই প্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। সর্বশেষ তালেবানের সঙ্গে করা চুক্তির আওতায় আফগান সরকার তালেবানের নেতা আনাস হাক্কানি ও অন্য দুই শীর্ষ পর্যায়ের কমান্ডারকে তালেবানের কাছে হস্তান্তর করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুজন অধ্যাপককে মুক্তি দেবে তালেবান।

অন্যদিকে আফগানিস্তান থেকে তিনজন জঙ্গিকে কাতারে নিয়ে যাওয়া হয়। আফগান কর্মকর্তারার জানান, তালেবানদের সঙ্গে আলোচনা শুরুর অংশ হিসেবে এই বন্দি বিনিময় হলো।

গত সপ্তাহে আফগানিস্তাসর প্রেসিডেন্ট বলেছিলেন, এটি কঠিন তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মানবিক দিক বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নেন।  

২০১৬ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপককে অপহরণ করে তালেবান। সম্প্রতি মার্কিন সরকার ও তালেবানের মধ্যে চলে আসা আলোচনা ভেঙে পড়ার পর আফগান সরকার ও তালেবানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়।

তালেবান আরও ঘোষণা দেয় তারা আফগান নিরাপত্তা বাহিনীর আটককৃত ১০ সদস্যকেও মুক্তি দিয়েছে তারা। তাদের দাবি, বন্দি বিনিময় প্রক্রিয়া সফল হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়,  এই কার্যক্রমে  সদিচ্ছা ও আত্মবিশ্বাস বেড়েছে যা শান্তি প্রক্রিয়ায় সহায়তা করবে।

 

/এমএইচ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি