যুক্তরাষ্ট্রে স্কুলের নিচে ১৪৫ ব্যক্তির কবরের সন্ধান

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ২২:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২২:৩৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় একটি হাই স্কুলের নিচে একটি কবরস্থানের সন্ধান পাওয়া গেছে। ওই কবরস্থানে ১৪৫ জন মানুষের কবর পাওয়া গেছে। ২০ শতকের মাঝামাঝিতে ওই কবরস্থানে দরিদ্রদের সমাহিত করা হতো বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রে স্কুলের নিচে ১৪৫ ব্যক্তির কবরের সন্ধান

স্কুলের নিচে রিজউড কবরস্থান থাকতে পারে সতর্ক বার্তা পাওয়ার পর সেখানে রাডার ব্যবহার করে তল্লাশি চালায় কর্তৃপক্ষ। এতে মাটির ৩ থেকে ৫ ফুট নিচে কফিন বন্দি অবস্থায় ১৪৫টি কবরের সন্ধান পাওয়া যায়।

তবে বিভিন্ন নথি অনুযায়ী ওই কবরস্থানে প্রায় আড়াইশো মানুষকে সমাহিত করা হয়। এদের বেশিরভাগই আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। এদের মধ্যে ৭৭ জনেরও বেশি শিশু ছিলো বলে ধারণা করা হচ্ছে।

১৯৪২ সাল চালু হওয়া রিজউড কবরস্থান ১৯৫৭ সালে একটি প্রাইভেট কোম্পানি কিনে নেয়। এর দুই বছর পরেই জেলা স্কুল কর্তৃপক্ষের অধীনে চলে যায় এটি। ১৯৬০ সালে সেখানে গড়ে উঠে কিং হাই স্কুল। বর্তমানে কবরস্থানের জায়গায় খোলা মাঠ ও স্কুলের কৃষি ভবন রয়েছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কবরস্থান পাওয়ার পর ভবন সরিয়ে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। স্কুলর কর্তৃপক্ষের তরফে জেফ ইয়াকিন বলেছেন, সমাহিত ব্যক্তিদের প্রতি সম্মান দেখাতেই এই পরিকল্পনা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম