যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে যা বললো পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৯, ০৯:৩৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৯:৪৮

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নাকচ করে দিয়েছে পাকিস্তান। রবিবার মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। তিনি বলেন, এ প্রকল্প আমাদের অর্থনীতির ওপর সিপিইসি নেতিবাচক প্রভাব ফেলবে বলে ওয়াশিংটন যে দাবি করছে ইসলামাবাদ তা সুস্পষ্টভাবে নাকচ করছে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে যা বললো পাকিস্তান
সম্প্রতি ওয়াশিংটনে গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের এক অনুষ্ঠানে পাকিস্তানে সিপিইসি প্রকল্প নিয়ে নিজ দেশের উদ্বেগের কথা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস। তিনি বলেন, বহু বিলিয়ন ডলারের এই প্রকল্প পাকিস্তানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।

এ প্রকল্পের ন্যায্যতা ও স্বচ্ছতার ব্যাপারে বেইজিং-এর কাছে জোরালো প্রশ্ন রাখতেও পাকিস্তানের প্রতি আহ্বান জানান অ্যালিস ওয়েলস। তবে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের সঙ্গে আমরা একমত নই। ইতোমধ্যেই আমরা সিপিইসি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি এবং এর দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নের পথে রয়েছি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ প্রকল্পে চীনা ঋণের পরিমাণ খুব বড় কোনও বোঝা নয় বরং এই বিশাল প্রকল্প আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে।

শাহ মেহমুদ কোরেশি বলেন, পাকিস্তানের মোট ঋণের পরিমাণ সাত হাজার ৪০০ কোটি ডলার। এর মধ্যে সিপিইসি-র জন্য ঋণ রয়েছে মাত্র ৪৯০ কোটি ডলার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ এ অঞ্চলের কোনও দেশের জন্যই এই বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
ওপারে বিদ্যুৎকেন্দ্র, এপারে সৌরশক্তিতে জ্বলছেন তারা
ওপারে বিদ্যুৎকেন্দ্র, এপারে সৌরশক্তিতে জ্বলছেন তারা
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ