আমি এনআরসি মানি না: মমতা

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৯, ১২:২৯ আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩০
image

ভারতের জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরুদ্ধে আরেকটা স্বাধীনতা আন্দোলন করার জন্য প্রস্তুত হতে তৃণমূল কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৬ ডিসেম্বর) কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবসের এক অনুষ্ঠানে এনআরসি প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি।

আমি এনআরসি মানি না: মমতা

চলতি বছরের ৩১ আগস্ট অনলাইন ও এনআরসি সেবাকেন্দ্রে প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। সম্প্রতি ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বাহরাগোড়ায় এক জনসভায় দেওয়া ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আজ আমি আপনাদের বলতে চাই যে ২০২৪ সালের নির্বাচনের আগেই এনআরসি সারা দেশে প্রয়োগ করা হবে এবং প্রত্যেকে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে এই দেশ থেকে বহিষ্কার করা হবে।’

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘তৃণমূল কংগ্রেস আর একটা স্বাধীনতার আন্দোলন করবে। আপনারা তৈরি থাকুন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার ৭২ বছর পর হঠাৎ নাগরিকত্ব নির্ধারণ করা যায় না, এনআরসি আমি মানি না। নাগরিক তালিকায় যদি জানা যায়, নাগরিকেরা ভুয়া, তাহলে তো এদের ভোটে জেতা সরকারও ভুয়া, তাহলে মোদিও ভুয়া, তার সরকারও ভুয়া।’

বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে।  এনআরসি দিয়ে অন্য ইস্যুকে চাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মানুষ দেউলিয়া হয়ে পড়েছে, দেশ দেউলিয়া। ত্রিপুরায় এনআরসি করলে প্রথম সেখানে মুখ্যমন্ত্রীর নামই বাদ পড়ে যাবে।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
জন্মদিনেই কারাগারে আশুতোষ, ৫ দিনের কারাদণ্ড সিজেপির দুই নেতার
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বিশ্বের বৃহত্তম আইস-স্নো পার্ক
সর্বশেষ খবর
টিভি চ্যানেলে তুর্কি পুলিশের অভিযান, বন্ধ সরাসরি সম্প্রচার
টিভি চ্যানেলে তুর্কি পুলিশের অভিযান, বন্ধ সরাসরি সম্প্রচার
আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও ই-পার্লামেন্ট চালুতে সহযোগিতা দেবে ইউএনডিপি
সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও ই-পার্লামেন্ট চালুতে সহযোগিতা দেবে ইউএনডিপি
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন