গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা আরসার

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৬ আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:১৭

রোহিঙ্গা নিপীড়নে গণহত্যার অভিযোগ তুলে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করায় গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়েছে রোহিঙ্গাদের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। এক ভিডিও বার্তায় আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার বলেন, ‘আমি গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানাতে চাই। একমাত্র গাম্বিয়ান সরকারই দেখেছে ও বুঝেছে যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও সন্ত্রাসী সরকার গণহত্যা চালাচ্ছে।’

গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা আরসার ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের বাস্তবতায় জীবন বাঁচাতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। এই নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ মামলা করে গাম্বিয়া। মামলায় নিজ দেশের আইনি লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

আতাউল্লাহ বলেন, তারা শুধু আমাদের পরিস্থিতিই বোঝেনি। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও করেছে। তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। এছাড়া বিশ্বজুড়ে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা অধিকার কর্মী ও রাজনীতিবিদদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সত্য রায়ের জন্য তিনি সবাইকে কাজ করার আহ্বানও জানান।

রোহিঙ্গাদের মিয়ানমারের কোনও ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে আরসা নেতা বলেন, মিথ্যা সাক্ষ্য থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ভিডিও বার্তার শেষে তিনি বলেন, আমি আমার ভাইদের মনে করিয়ে দিতে চাই আরাকান আমাদের জন্মভূমি। আমরাই এর মালিক। আমরা আমাদের প্রাপ্যটা যেভাবে হোক বুঝে নেবো।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
জাতীয় সংগীত গাইতে বলার পর ধরা পড়লেন ভোটার হতে যাওয়া রোহিঙ্গা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
সর্বশেষ খবর
ক্যানসার ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে ভারতে
ক্যানসার ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে ভারতে
ফিফা সভাপতি পদে নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ ছুড়লেন টটেনহ্যাম সাবেক তারকা
ফিফা সভাপতি পদে নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ ছুড়লেন টটেনহ্যাম সাবেক তারকা
সিএমএসএমই ঋণের ৫ হাজার কোটি টাকা বিতরণের নির্দেশ
সিএমএসএমই ঋণের ৫ হাজার কোটি টাকা বিতরণের নির্দেশ
দুই মাসে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
দুই মাসে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি