পা পিছলে পড়ে গেলেন মোদি

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮
image

ভারতের উত্তরপ্রদেশের একটি ঘাট পরিদর্শনের সময় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আচমকা পা পিছলে পড়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কানপুরে গঙ্গার অটল ঘাটে হুমড়ি খেয়ে পড়েন তিনি। মুহূর্তেই নিরাপত্তকর্মীরা তাকে সামলে নেন। সরকারি সূত্র জানিয়েছে, এতে তেমন কোনও আঘাত পাননি তিনি। 

পা পিছলে পড়ে গেলেন মোদি

শনিবার ‘নমামী গঙ্গে প্রকল্প’ ও গঙ্গা সংস্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত ও বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশিল। এরপরে তারা গঙ্গা বিহারে বের হন। সেখান থেকে এসে গঙ্গার ঘাট দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় আচমকা পড়ে যান তিনি।

সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যেভাবে তিনি সিঁড়িতে পা আটকে পড়ে গিয়েছিলেন, তাতে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। যদিও পাশে থাকা নিরাপত্তারক্ষীই তাকে সামলে নিয়েছেন।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
মহাকাশে ভারতের নতুন মাইলফলক, স্যাটেলাইট নিয়ে সফল রকেট উৎক্ষেপণ
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
সর্বশেষ খবর
‘সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক’
‘সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক’
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার