যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:১২

যৌথ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে রাশিয়া, চীন ও ইরান। ২৭ ডিসেম্বর শুক্রবার থেকে ভারত মহাসাগর ও ওমান সাগরে চার দিনের এ মহড়া শুরু হবে। বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস-নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর বাস্তবতায় চীন-রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালাতে যাচ্ছে রিয়াদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তেহরান।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের দাবি, ভারত মহাসাগরের উত্তর অংশে ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে এই নৌমহড়া অনুষ্ঠিত হবে।

ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেন, বিশ্ব বাণিজ্যে ওমান সাগর ও ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। কাজেই এখানকার নিরাপত্তা রক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়কে এ মহড়া আয়োজনের আরেকটি লক্ষ্য বলে বর্ণনা করেন জেনারেল শেকারচি। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জলদস্যুদের দমন করা হবে এই মহড়ার তৃতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সূত্র: পার্স টুডে, সিবিএস নিউজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
সর্বশেষ খবর
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ