মিসরে সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ নিহত অন্তত ২৮

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৪

মিসরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সুয়েজ খাল বন্দর নগরীতে শ্রমিক বহনকারী একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে ২২ জন। এছাড়া রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আরও ছয়জন নিহত হয়। মিসরে সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ নিহত অন্তত ২৮

দুর্বল সড়ক রক্ষণাবেক্ষণ ও আইনি শিথিলতার কারণে মিসরে সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয়। তবে অতিরিক্ত গতিসহ আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে দুর্ঘটনাসহ হতাহতের পরিমাণ কমেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৮ সালে দেশটিতে আট হাজার ৪৮০টি দুর্ঘটনায় তিন হাজার ৮৭ জন নিহত হয়। এর আগের বছর ১১ হাজার ৯৮টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল তিন হাজার ৭৪৭ জন।

মিসরের সংবাদপত্র আল শোরুক জানিয়েছে, শনিবার সুয়েজ খাল বন্দর নগরীতে একটি ট্রাক শ্রমিক বহনকারী মিনিবাসটিকে ধাক্কা দিলে অন্তত ২২ জন নিহত হয়। গার্মেন্টস শ্রমিকেরা কাজ শেষে বাসটিতে করে বাড়ি ফিরছিল।

ওই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। লোহিত সাগরের অবকাশ কেন্দ্র আইন শোখনায় যাওয়ার পথে বাস দুটি দুর্ঘটনা কবলিত হলে মালয়েশিয়ার দুই নারী, এক ভারতীয় পুরুষ ও তিন মিসরীয় নিহত হয়। এছাড়া আরও অন্তত ২৪ জন আহত হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

/জেজে/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ