স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদনের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ১৭:৪৮আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৯:৫৭

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন করার সময় বাড়ানো হয়েছে। বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত্র অফিস আদেশ জারি করে।

আদেশে বলা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির লক্ষ্যে গত ২৬ জুন গণবিজ্ঞপ্তির আলোকে ১০ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে আগামী ৮ থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীন কোনও দফতরে গ্রহণ করা হবে।

আদেশ আরও জানানো হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

/এসএমএ/আরকে/    
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী