সোলাইমানির মরদেহ কখন ইরান পৌঁছাবে?

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ০৬:১০আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৬:১৭

ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের পর থেকেই প্রশ্ন উঠছে, ইরাক থেকে তার মরদেহ কখন ইরান পৌঁছাবে? জানা গেছে, ইরানের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জেনারেলের মরদেহ শনিবার বিকালে তেহরানে পৌঁছাবে। বাগদাদে নিযুক্ত ইরানি দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোলাইমানির মরদেহ কখন ইরান পৌঁছাবে?
দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, কাসেম সোলাইমানিসহ পাঁচ ইরানি শহীদের মরদহে শনিবার বিকালে দেশে পৌঁছাবে। এর আগে ইরাকি জনগণের অনুরোধে তাদের মরদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক জানাবেন।

এদিকে জেনারেল কাসেম সোলাইমানি-র হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে ইরানের মানুষ। এ হত্যাকাণ্ডের পর শুক্রবার জুমার নামাজের পর রাজপথে নেমে আসে বিপুল সংখ্যক মানুষ। আমেরিকা নিপাত যাক স্লোগানে প্রকম্পিত করে তোলে তেহরানের রাজপথ। ইরানের সরকারি সংবাদমাধ্যম বলছে, এদিনের বিক্ষোভে অংশ নিয়েছে কোটি মানুষ।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধেও স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও এদিনের বিক্ষোভে অংশ নেয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে জেনারেল সোলাইমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। চরম প্রতিশোধ নেওয়া হবে। সোলাইমানির মরদেহ কখন ইরান পৌঁছাবে?

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, সোলায়মানি হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষণিকের উল্লাস শিগগিরই শোকে পরিণত হবে। আইআরজিসি, জনগণ ও মুসলিম বিশ্বের প্রতিরোধ ফ্রন্ট তার রক্তের বদলা নেবে।

আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেন, ‘আজ (শুক্রবার) থেকে আইআরজিসি ও প্রতিরোধ ফ্রন্টের নতুন অধ্যায়ের সূচনা হবে এবং জেনারেল সোলাইমানির গড়ে তোলা যোগ্য ও সাহসী সংগ্রামীরা তার লক্ষ্য-আদর্শকে বাস্তবায়ন করবে।’

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা চালিয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তাকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাববলয় বৃদ্ধির লড়াইয়ে প্রধান নেপথ্য কারিগর মনে করা হতো। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দাবি, কাসেম সোলাইমানি ইরাকে মার্কিন কূটনীতিক ও সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। ওই পরিকল্পনা নস্যাৎ করতেই তাকে হত্যা করা হয়েছে। সূত্র: পার্স টুডে, দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যে চার কৌশলে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হলো চীন
সর্বশেষ খবর
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
৪০০শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
৪০০শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
কওমিপিডিয়ার জরিপের গ্রহণযোগ্যতা কতটুকু, কারা চালায় এটি?
কওমিপিডিয়ার জরিপের গ্রহণযোগ্যতা কতটুকু, কারা চালায় এটি?
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র