হামলার খবর পেয়ে প্রার্থনার আহ্বান জানান ন্যান্সি পেলোসি

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ১৭:৪৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:৩২

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর যখন ওয়াশিংটনে পৌঁছায় তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে প্রতিনিধি পরিষদে জরুরি বৈঠকে ছিলেন ডেমোক্র্যাট সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওই বৈঠক হঠাৎ থামিয়ে দেন স্পিকার ন্যান্সি পেলোসি। ইরাকে মার্কিন ঘাঁটি আক্রান্ত হওয়ার খবর জানিয়ে আইনপ্রণেতাদের প্রার্থনা করতে বলে বৈঠক কক্ষ ছেড়ে যান তিনি। বৈঠকে উপস্থিত মিশিগান থেকে নির্বাচিত আইনপ্রণেতা ডেব্বি দিনজেল সংবাদমাধ্যমের কাছে এ ঘটনা বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৈঠকরত পেলোসিকে একটি চিরকুট হস্তান্তর করে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানানো হয়। এক আইনপ্রণেতা জানান, নোটটি হাতে পেয়েই বৈঠক থামিয়ে দিয়ে প্রতিনিধি পরিষদের কার্যনির্বাহী কমিটিকে এই বিষয়ে সতর্ক করেন তিনি।

মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় ন্যান্সি পেলোসি জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি। স্পিকার পেলোসি বলেন, ‘আমাদের অবশ্যই সরকারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একই সঙ্গে প্রশাসনের অপ্রয়োজনীয় উসকানি বন্ধ করতে হবে’। ইরানকে সহিংস পথ পরিহারের আহ্বান জানান তিনি।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি