কাশ্মিরে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা আইন পরিপন্থী: সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ১২:০০আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১২:১৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা দেশটির টেলিকম আইন পরিপন্থী বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সর্বোচ্চ এই আদালতের এক বেঞ্চ জানায়, কানও নির্দিষ্ট সময়সীমা ছাড়া ইন্টারনেট বন্ধ রাখা টেলিকম আইন লঙ্ঘন। এছাড়া ১৪৪ ধারা জারির পর সরকারের সব নির্দেশনার কাগজপত্রও আদালতে হাজির করতে বলা হয়েছে।

কাশ্মিরে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা আইন পরিপন্থী: সুপ্রিম কোর্ট

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়।

 সুপ্রিম কোর্ট জানায়, ইন্টারনেটের অধিকার বাকস্বাধীনতার অংশ। ইন্টারনেট বন্ধ রাখার বিষয়টি খীতয়ে দেখা দরকার। এক সপ্তাহের মধ্যে সব নিষেধাজ্ঞার কাগজপত্র খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আদালত জানায়, চলাচল, ইন্টারনেট মৌলিক স্বাধীনতা বাতিল করে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। বিচারপতি এনভি রমনা বলেন, সংবিধানের ১৯ ধারা অনুযায়ী বাকস্বাধীনতার অংশ ইন্টারেনেটর অধিকার।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম