আটকের তিন ঘণ্টা পর মুক্ত ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ১৬:৫৬আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৮:৫৩

আটকের তিন ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইর। তেহরানের দাবি, সরকারবিরোধী বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে শনিবার তাকে আটক করা হয়েছিল। এ ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাজ্য। আটকের তিন ঘণ্টা পর মুক্ত ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত
এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেন, কোনও কারণ ছাড়াই তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে আটক করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ডমিনিক রাব বলেন, তেহরান বর্তমানে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। তারা হয় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে হওয়ার পথে অগ্রসর হবে অন্যথায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে উদ্যোগী হবে। উভয় দিকই তাদের জন্য খোলা রয়েছে।

গত বুধবার ইরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানের অধিকাংশ আরোহী ছিলেন ইরানি নাগরিক। এ ঘটনায় শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয় একদল বিক্ষোভকারী। ওই বিক্ষোভকারীদের জটলার মধ্যে রাষ্ট্রদূত রবার্ট নাইজেল পল ম্যাকেয়ার ওরফে রব ম্যাকেয়ার-ও ছিলেন। পরে সেখান থেকে বেরিয়ে নিজ দফতরে যাওয়ার পথে একটি সেলুনে ঢোকেন তিনি। সেখান থেকেই তাকে গ্রেফতার করে ইরানি পুলিশ। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

 

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম