বিক্ষোভকারীদের পক্ষে ট্রাম্পের টুইট প্রত্যাখ্যান ইরানের

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ২১:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:২৯

ইরানে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা টুইট প্রত্যাখ্যান করেছে ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইরানি জনগণ মনে রাখবে যে ট্রাম্প একজন ইরানি জেনারেলকে হত্যা করেছে।

বিক্ষোভকারীদের পক্ষে ট্রাম্পের টুইট প্রত্যাখ্যান ইরানের

গত ৮ জানুয়ারি (বুধবার) জেনারেল সোলাইমানি হত্যার বদলা নিতে মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার দিনেই ১৭৬ আরোহীসহ বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান। ঘটনার কয়েকদিনের মাথায় মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক তাদের অনুসন্ধানে দাবি করে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে তেহরান বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে। এরপর থেকেই সেখানে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভের পর এক  টুইটে ট্রাম্প জানান, তিনি আন্দোলনকারীদের সঙ্গে আছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ইরানের নেতাদের উদ্দেশ্য করে বলছি বিক্ষোভাকরীদের হত্যা করবেন না। বিশ্ব দেখছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যুক্তরাষ্ট্র নজর রাখছে।

ইরান সরকারের মুখপাত্র আলি রাবি বলেন, ট্রাম্প ইরানি জনগণের জন্য ‘মায়া কান্না’ কাঁদছেন। ইরানিরা ভুলে যায়নি যে তিনি একজন দেশপ্রেমিক জেনারেলকে হত্যা করেছেন এবং ইরানের অর্থনৈতিক উন্নয়নে বাধা তৈরি করেছেন।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক