মোদির কাছে জাকির নায়েকের দাবির জবাব চাইলেন কংগ্রেস নেতা

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ০৯:২৬ আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৯:২৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির নিয়ে বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের করা দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও বিজেপি প্রধান অমিত শাহের কাছে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা দ্বিগবিজয় সিং। বুধবার তিনি বলেন, মোদির উচিত এখনই এই দাবি নিয়ে কথা বলা, নাহলে ‘দেশ-বিরোধী’ জাকির নায়েকের কথা সত্য মনে হবে।

মোদির কাছে জাকির নায়েকের দাবির জবাব চাইলেন কংগ্রেস নেতা

গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় মালয়েশিয়ায় বসবাসরত জাকির নায়েক দাবি করেন, কাশ্মির নীতিতে সমর্থনের বিনিময়ে তাকে  নিরাপদে দেশে ফেরার প্রস্তাব দিয়েছিল দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে ওই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তিনি।   জাকির নায়েক বলেন, ‘ভারত সরকার তাদের এক প্রতিনিধির সঙ্গে আমাকে বৈঠকে বসতে বলেছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে ওই প্রতিনিধি আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাদের নির্দেশে সোজা আপনার কাছে এসেছি। আপনি যাতে নিরাপদে ভারতে ফিরতে পারেন, সেজন্য তারা ব্যবস্থা করবেন। বিনিময়ে তারা আপনার মাধ্যমে মুসলিম দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান।’

জাকির নায়েকের এই ভিডিও টুইট করে দ্বিগবিজয় বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করা উচিত। নাহলে মনে হবে যে দেশবিরোধী জাকির নায়েকের অভিযোগ সত্যি ছিলো।’

কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা বলেন, যদি জাকির নায়েক এমন বিবৃতিতে দিয়ে থাকে তবে মোদি ও অমিত শাহর তা প্রত্যাখ্যান করা উচিত। আমার প্রশ্ন হচ্ছে কেন তারা এটা নিয়ে এখনও কথা বলছে না। 

ভারতের আদালতে অর্থ পাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রমে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। ২০১৮ সালে দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে মালয়েশিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তদন্ত হয়। দেশটির কয়েকটি রাজ্যে তার বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফেরাতে ফের তৎপর হয়েছে দিল্লি। ইতোমধ্যেই তার বিরুদ্ধে পরোয়ানাও জারি করেছে দেশটি।

/এমএইচ/
সম্পর্কিত
চীনা মিডিয়ার বিশ্লেষণ ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
অক্টোবরে শরতের মায়ায় ভারতের ৮ অফবিট গন্তব্য
সর্বশেষ খবর
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী 
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী 
ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী 
ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী 
বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনতে ক্যাম্পেইন শুরু  
বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনতে ক্যাম্পেইন শুরু  
সর্বাধিক পঠিত
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম