কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছিলেন ব্রিটিশ মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ০৩:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:৪০

যুক্তরাজ্যের নারী ও সমতা বিষয়ক মন্ত্রী ভিক্টোরিয়া অ্যাটকিনস জানিয়েছেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানির মুখে পড়েছিলেন তিনি। একই অভিজ্ঞতার মুখে পড়া নারীদেরও এ নিয়ে মুখ খোলার আহ্বান জানিয়েছেন তিনি। লন্ডনভিত্তিক এলবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের হয়রানির অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন রক্ষণশীল দলের এই রাজনীতিবিদ। যুক্তরাজ্যের নারী ও সমতা বিষয়ক মন্ত্রী ভিক্টোরিয়া অ্যাটকিনস জা

কর্মক্ষেত্রে যৌন হয়রানি মোকাবিলায় করণীয় নির্ধারণে যুক্তরাজ্যের ১২ হাজার মানুষের ওপর জরিপ চালাচ্ছে নারী ও সমতা বিষয়ক মন্ত্রণালয়। ভিক্টোরিয়া অ্যাটকিনস বলেন, কোন ধরণের বিষয়কে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বলা হবে তা নির্ধারণে সাধারণ জ্ঞান ব্যবহার করা দরকার। কোনও মন্তব্য তখনই সীমা লঙ্ঘন করে যখন যাকে উদ্দেশ্য করে ওই মন্তব্য করা হয়েছে তিনি ভীত, হতাশ ও অপমানিত হয়ে পড়েন।

নিজের হয়রানির একটি অভিজ্ঞতা বর্ণনা করে ব্রিটিশ মন্ত্রী ভিক্টোরিয়া অ্যাটকিনস বলেন, ‘গতকাল আমি খুবই রঙ্গিন একটি স্কার্ট পরেছিলাম আর সবাই বলছিল কী চমৎকার দেখতে সেটা। সেসব মন্তব্যকে আমার যৌন হয়রানি বলে মনে হয়নি। কিন্তু আমি কর্মকর্তাদের বলেছি যে একবার এক প্রকাশ্য অনুষ্ঠানের পর আমি ব্যক্তিগতভাবে একটি ইমেইল পাই যেখানে আমার পায়ের পোশাক নিয়ে ব্যাপক আগ্রহ দেখানো হয়। আর ওই বিষয়টি আমার কাছে অস্বস্তিকর ছিল’।

এর আগে অপর এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া অ্যাটকিনস জানান, ১৫ ধরণের আচরণ মারাত্মক। তিনি বলেন, মানুষ কীভাবে হয়রানির শিকার হচ্ছে এবং কীভাবে মোকাবিলা করছে তা সরকার খুঁজে বের করতে চায়। তিনি বলেন এর মধ্য দিয়ে কর্মক্ষেত্রগুলো কাজের জন্য আনন্দায়ক করতে চায় সরকার।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী