লেবাননে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আহত ১৬০

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ০৮:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৮:৪৪

লেবাননের রাজনৈতিক ও আর্থিক ব্যবস্থার পরিবর্তনের দাবিতে প্রায় মাস জুড়ে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার বিক্ষোভকারীরা বৈরুতের শহীদ স্কয়ারে পৌঁছানোর চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। দাতব্য সংস্থা রেড ক্রস জানিয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের ১৬০ জনেরও বেশি আহত হয়েছে। লেবাননে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আহত ১৬০

লেবাননে গত ১৭ অক্টোবর থেকে নজিরবিহীন বিক্ষোভ চলছে। দেশটির সার্বিক রাজনৈতিক সংস্কারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বিক্ষোভের মুখে সরকার পদত্যাগ করলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিভক্তির কারণে নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। ফলে এই সপ্তাহে নতুন করে জোরালো হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, বিশেষজ্ঞদের গঠিত নতুন মন্ত্রিসভায় সব পুরনো রাজনীতিবিদদের বাদ দিতে হবে।

শনিবার বৈরুতের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা শহীদ স্কয়ার অভিমুখে রওনা দেয়। পার্লামেন্ট ভবনের ভেতরেও বিক্ষোভকারীরা ঢুকে পড়ার চেষ্টা করেছে জানিয়েছে পুলিশ। পুলিশের এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘পার্লামেন্টের প্রবেশ মুখে সহিংস বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের সরাসরি সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের নিরাপত্তার জন্য সেখান থেকে তাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়’।

দাতব্য সংস্থা রেড ক্রস জানিয়েছে, সংঘর্ষে আহত ৬৫ জনেরও বেশি মানুষকে কাছের হাসপাতালে নেওয়া হয়। আর ঘটনাস্থলে চিকিৎসা নেয় প্রায় একশো মানুষ।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ