উত্তর প্রদেশে সিএএ নিয়ে বিক্ষোভ করায় নারীদের ওপর লাঠিচার্জ

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ২১:১৮আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:২১

উত্তর প্রদেশে সিএএ বিরোধীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে প্রদেশের এটাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সেসময়ের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাতের অন্ধকারে লেপ-কম্বল কেড়ে নেওয়ার পর নারীদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে। তাদের টেনে হিঁচড়ে ও মারতে মারতে বের করে দিতেও দেখা গেছে ভিডিওতে।

উত্তর প্রদেশে সিএএ নিয়ে বিক্ষোভ করায় নারীদের ওপর লাঠিচার্জ

দিল্লির শাহিনবাগের অনুপ্রেরণায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে পথে নামেন উত্তরপ্রদেশের নারীরা। গত কয়েক দিন ধরে লক্ষ্মেৌ, ঘণ্টাঘর-সহ বেশ কিছু এলাকায় অবস্থান বিক্ষোভ করছেন তারা। মঙ্গলবার বিকালে এটাওয়ায় প্রায় ১৫০ নারী জড়ো হন। শেষ দিকে প্রায় ৫০০ নারী এসে যোগ দেন। সংখ্যাটা বেড়ে প্রায় ৫০০ হয়। তাঁদের উপর নজর রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এটাওয়া প্রশাসন।

 তবে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে  পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে ঢুকে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের  সরানোর চেষ্টা করছে পুলিশ। বাধা দিতে গেলে তাদের ধাক্কা মেরে ফেলেও দেওয়া হয়। আর একটি ভিডিওতে দেখা যায়, সরু গলি দিয়ে প্রতিবাদীদের বের করে নিয়ে যাওয়ার সময় রীতিমতো তাদের তাড়া করছে পুলিশ। লাঠি দিয়ে মারা হচ্ছে তাদের।

ইতোমধ্যে ভিডিওটি রিটুইট করেছে নারী কংগ্রেস। ভিডিও দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরাই প্রথম তাদের লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে সেখানে শুধুমাত্র নারী পুলিশই নামানো হয়েছিল বলেও দাবি তাদের। ভিডিওগুলো রাতের অন্ধকারে হওয়ায় পুলিশ নারী না পুরুষ ছিলো তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।

নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) প্রতিবেশী মুসলিম প্রধান দেশগুলো থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। এর বিরুদ্ধে দেশজুড়ে যে সহিংস বিক্ষোভ হয়েছে, তাতে শুধু উত্তর প্রদেশেই নিহত হয়েছে ৩০ ব্যক্তি। ভারতে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি বলছে, সিএএ মানুষকে নিপীড়নের হাত থেকে রক্ষা করবে। কিন্তু সমালোচকেরা বলে আসছেন, ভারতের ২০ কোটি সংখ্যালঘু মুসলমানকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার জন্যই ‘হিন্দু জাতীয়তাবাদীরা’ কৌশলে আইনটি ব্যবহার করছে।

/এমএইচ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের