অতিরিক্ত ৩৫০ কোটি ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা ইরানের

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ২৩:৫৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অতিরিক্ত ৩৫০ কোটি ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা দিয়েছে ইরান। রবিবার দেশটির তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল খনি থেকে ভিন্ন কৌশলের মাধ্যমে বাড়তি এ তেল উত্তোলন করা হবে। ফাইল ছবি
বিজান নামদার জাঙ্গানেহ জানান, ইরাক সীমান্তে অবস্থিত আজাদেগান তেলক্ষেত্র থেকে ‘এনহান্সড রিকভারি রেট’ পদ্ধতিতে এই বাড়তি তেল উত্তোলন করা হবে। এটি সম্ভব হলে ওই খনিতে তেলের উৎপাদন বেড়ে ১০ শতাংশে দাঁড়াবে। এটি হবে দেশের জন্য অনেক বড় একটি সফলতা। বর্তমানে খনিটি থেকে ৫ থেকে ৬ শতাংশ তেল উত্তোলন করা হয়।

তিনি বলেন, তেহরান বিশ্ববিদ্যালয় এনহান্সড রিকভারি রেট পদ্ধতিতে তেলের উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। আজাদেগান তেল ক্ষেত্রটিতে তিন হাজার ৩২০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে। সূত্র : পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম