চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ২১:৩৪আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২১:৫৯

চীন ও ফ্রান্সকে বিশ্বে স্থিতিশীলতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও ঐক্যের শক্তি হিসেবে কাজ করা উচিত। শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

চীন-ফ্রান্স উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় সংলাপের সপ্তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও চীন-ইইউ সম্পর্ক নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং দুই পক্ষ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছায়।

ফ্রান্সের এক-চীন নীতির প্রতিশ্রুতিকে চীন প্রশংসা করে জানিয়ে ওয়াং ই বলেন, ইউক্রেন সংকট ও মধ্যপ্রাচ্যের সমস্যায় শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে ফ্রান্সের সঙ্গে যোগাযোগ জোরদার করতে চায় চীন।

কিছু ‘বড় শক্তি’ ট্যারিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে ওয়াং ই সতর্ক করে বলেন, ‘দেয়াল তুলে প্রতিযোগিতা বাড়ে না, বরং বিচ্ছিন্নতা তৈরি হয়।’ চীন এখন উচ্চমানের উন্নয়নের পর্যায়ে এবং আরও বেশি ফরাসি পণ্য আমদানিতে প্রস্তুত। একইসঙ্গে, চায় চীনা বিনিয়োগকারীদের জন্য ফ্রান্স যেন নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরি করে।

২০২৩ সালের সাংস্কৃতিক ও পর্যটন বর্ষের সাফল্যের ভিত্তিতে, চীনে ১০ হাজারের বেশি ফরাসি শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ এবং পরবর্তী তিন বছরে ইউরোপীয় তরুণদের সঙ্গে দ্বিগুণ বিনিময় কর্মসূচি নেওয়ার পরিকল্পনার কথাও জানান ওয়াং।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী