করোনা ভাইরাস থেকে বাঁচতে চীন থেকে বিচ্ছিন্ন হচ্ছে হংকং

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ১৯:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

করোনা ভাইরাস থেকে বাঁচতে চীনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার পরিকল্পনা করছে হংকং। মঙ্গলবার এক ঘোষণায় দেশটির সরকার জানায়, বৃহস্পতিবার থেকে চীনের সঙ্গে ট্রেন ও ফেরী যোগাযোগ স্থগিত করা হবে।

করোনা ভাইরাস থেকে বাঁচতে চীন থেকে বিচ্ছিন্ন হচ্ছে হংকং

করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে ইতোমধ্যেই এ ভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে এটি ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

হংকংয়ের নেতা ক্যারি লাম একটি ফেস মাস্ক পড়ে এসে জানান, ভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে তাই মূল ভূখণ্ড চীনের সেঙ্গ যোগাযোগ বিচ্ছিন্ন করছে তারা।

এর আগে উদ্ভূত পরিস্থিতিতে চীনা নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন লঙ্কান স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ানিআরসি।

এক সময়ের ব্রিটিশ উপনিবেশ হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন।

/এমএইচ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী