চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ০৭:৫৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০৭:৫৭

বেইজিং জানিয়েছে, চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৩ জনে পৌঁছেছে আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন। ভাইরাস সংক্রমণের পর থেকে প্রতিদিন সকালে নিহত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করছে চীন। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস বলেন, ‘এই ঘোষণার মাধ্যমে দুর্বল স্বাস্থ্য সেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আত্মবিশ্বাস ও সক্ষমতা বেইজিংয়ের রয়েছে। তিনি বলেন, ‘বৈশ্বিক ও আঞ্চলিক জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে চীন ডব্লিউএইচও এবং অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে’।

এর আগে বৃহস্পতিবার সকালে চীনা কর্তৃপক্ষ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৭০ বলে জানায়। এক দিনের ব্যবধানে তা ২১৩-তে পৌঁছেছে। ফলে এই সময় মৃতের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে হলেও ক্রমেই তা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। চীনের বাইরে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ছাড়াও বেশ কয়েকটি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ১৮টি দেশে ৯৮ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে চীনের বাইরে এখনও কেউ মারা যায়নি। আক্রান্তদের বেশিরভাগই চীনের উহান শহর ভ্রমণ করেছিলেন।

/জেজে/
সম্পর্কিত
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন