কেনিয়ায় স্কুলে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২০
image

কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ের ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৯ জন। দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি নেশনকে এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চলীয় পুলিশ কমান্ডার পেরিস কিম্যানি।

কেনিয়ায় স্কুলে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা সম্প্রচারমাধ্যম সিটিজেন টিভিকে বলেন, ‘আমরা ১৪ শিক্ষার্থীকে হারিয়েছি। একটা জীবন হারানো মানে জাতির অনেক বড় ক্ষতি।’

দ্যা ডেইলি নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা তৃতীয় তলা থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। কেনিয়ার রেড ক্রসের মুখপাত্র পেটার আবয়াও বলেন, ‘বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে তারা পদদলিত হয়। একটি তৃতীয় তলার ভবনে তাদের শ্রেণিকক্ষ রয়েছে।’

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, শিশুদের শারীরিক অবস্থার সবশেষ খবর জানতে কাকামেগা হাসপাতালের বাইরে উদ্বিগ্ন বাবা-মারা অপেক্ষা করছেন। তথ্য: রয়টার্স।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম