ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় বহু হতাহত: হুথি

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৬
image

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত দেশটির শিয়াপন্থী সশস্ত্র হুথি বিদ্রোহীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে ওই হামলা হয়। হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। এ ব্যাপারে আরব জোটের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় বহু হতাহত: হুথি

হুথি বিদ্রোহীদের সম্প্রচারমাধ্যম আল মাসিরাহয়ে বলা হয়েছে, শুক্রবার আল জাওয়াফ প্রদেশে একটি বিমান ভূপাতিত করে হুথিরা। ওই বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করা একদল মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি জোট। 

পাঁচ বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে  এ যুদ্ধে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৪ সালে সংঘর্ষ শুরুর পর এ পর্যন্ত বেসামরিক লোকসহ কয়েক লাখ ইয়েমেনি নিহত হয়েছে। এবং খাদ্যাভাবের ঝুঁকিতে রয়েছে প্রায় দেড় কোটি মানুষ।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের