আসাদের সঙ্গে সাক্ষাৎ ইরানের স্পিকারের

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৩

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ইরানের স্পিকার আলী লারিজানি। রবিবার দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আসাদের সঙ্গে সাক্ষাৎ ইরানের স্পিকারের
আলোচনাকালে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন দুই রাজনীতিক।

দামেস্কের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ইরানের স্পিকার। এ সময় তিনি বলেন, সিরিয়া প্রতিরোধ ফ্রন্টের (ইরান সমর্থিত গোষ্ঠী) সঙ্গে যুক্ত রয়েছে। এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে যেসব ষড়যন্ত্র রয়েছে তা মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিবিড়ভাবে আলাপ-আলোচন প্রয়োজন।

সিরিয়ার ইদলিব প্রদেশে এবং আলেপ্পো প্রদেশের কিছু অংশ দীর্ঘদিন ধরে আসাদবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি রাশিয়ার সহযোগিতায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে অঞ্চলটির দখল নেওয়ার চেষ্টা করে আসাদ বাহিনী। এমন পরিস্থিতিতে রবিবার সিরিয়ায় পৌঁছেই মিত্র আসাদের সঙ্গে বৈঠকে মিলিত হন ইরানের স্পিকার। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম