আইপিও থেকে ৫২৩ কোটি টাকা তুলবে রবি

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫
image

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার ঘোষণা দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মালয়েশিয়া স্টক এক্সচেঞ্জে এক ঘোষণায় জানিয়েছে, পুঁজিবাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে তারা।

আইপিও থেকে ৫২৩ কোটি টাকা তুলবে রবি

আজিয়াটা লিমিটেডের ঘোষণা অনুসারে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দশ টাকা অভিহিত মূল্যের ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ছাড়ার পরিকল্পনা নিয়েছে তারা। আর এসব শেয়ারের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৫২৩ কোটি টাকা তুলবে রবি।

কোম্পানিটি আশা করছে, পুঁজিবাজারে যাত্রা করার মধ্য দিয়ে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি কোম্পানির ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

ঘোষণায় বলা হয়েছে, এসব কার্যক্রমের মাধ্যমে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির পরিচালক ও কর্মীদের জন্যও কোম্পানির শেয়ার মালিক হওয়ার সুযোগ করে দেবে এই আইপিও। 

আজিয়াটা বলছে, রবি ইতোমধ্যে তাদের আইপিরও জন্য কার্যক্রম শুরু করেছে। এ বছরের চতুর্থ প্রান্তিকের (সেপ্টেম্বর-ডিসেম্বর) মধ্যেই আইপিও এবং নিবন্ধনের কাজ শেষ করা সম্ভব হবে।

এর আগে ২০১৯ সালে কোম্পানিটি পুঁজিবাজারে আসার আগ্রহ প্রকাশ করে। তার আগে ২০১৬ সালে রবি ও এয়ারটেল যুক্ত হয়ে দেশের বাজারে দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেট কোম্পানিতে পরিণত হয়।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ রবির গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ। যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ।  আর এর ৬৮ দশমিক ৭ শতাংশ শেয়ারের মালিক মালয়েশিয়ার কোম্পানি আজিয়াটা।

/এইচকে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম