জেরুজালেমে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

জেরুজালেমের পুরনো শহরের বাইরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। শনিবার এই হত্যাকাণ্ডের পর ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি ওই ব্যক্তি হামলার চেষ্টা চালানোর পর তাকে গুলি করা হয়। জেরুজালেমে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন ওই ব্যক্তিকে একাধিকবার গুলি করা হলে লায়ন’স গেটের কাছে পড়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে ইসরায়েলি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হালকা নীল রংয়ের জিন্স এবং জ্যাকেট পরিহিত এক ব্যক্তিকে নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। আর কাছেই ইসরায়েলি বাহিনীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যদের ক্ষতি করার উদ্দেশে এগিয়ে আসার আগে ওই ব্যক্তিকে থামানো হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রকাশের পর ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা বেড়েছে। জানুয়ারিতে ওই পরিকল্পনা প্রকাশের পর থেকেই দখলকৃত পশ্চিমতীরে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে। এসব সহিংসতায় এখন পর্যন্ত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম