প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপ ব্যর্থ হয়েছে: রুহানি

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৫

পরমাণু সমঝোতা নিয়ে ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার তেহরান সফররত হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এমন অভিযোগ করেন। প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপ ব্যর্থ হয়েছে: রুহানি
তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এই সমঝোতার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।

হাসান রুহানি বলেন, পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন বেরিয়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের মানুষ এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, সব পক্ষের উচিত পরমাণু সমঝোতা রক্ষায় উদ্যোগী হওয়া। এ ব্যাপারে ইরান ইউরোপের সঙ্গে সংলাপের রাস্তা বন্ধ করে দেয়নি।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন,ইরানি জনগণের খাদ্য ও ওষুধকেও যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর উচিত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়া।

হাসান রুহানি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতিকে এ অঞ্চলের সব সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অবৈধ হস্তক্ষেপ বন্ধ করলেই মধ্যপ্রাচ্যে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এ অঞ্চলের নিরাপত্তা মধ্যপ্রাচ্যের দেশগুলোই নিশ্চিত করতে পারে।

সাক্ষাৎকারে পরমাণু সমঝোতা রক্ষায় চেষ্টা করার প্রতিশ্রুতি দেন হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
সর্বশেষ খবর
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের