মক্কার নারীদের নিয়ে গান গেয়ে বিপাকে সৌদি শিল্পী

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫
image

নিজেকে আসায়েল স্ল্যা পরিচয় দিয়ে ‘গার্ল অব মক্কা’ শিরোনামে একটি গান গেয়েছেন এক নারী। গানটিতে তিনি বলেছেন,‌ ‘আমরা নারীদের সম্মান করি তবে মক্কার নারীরা হাওয়াই মিঠাই।’ এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্ল্যা'র বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

মক্কার নারীদের নিয়ে গান গেয়ে বিপাকে সৌদি শিল্পী

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে ইউটিউবে মক্কার নারীদের নিয়ে র‍্যাপ গানটি প্রকাশিত হয়। এতে সৌদি নারীদের প্রশংসা করে বলা হয়, তারা অনেক বেশি সুন্দর। তবে গানের একপর্যায়ে মক্কার নারীদের হাওয়াই মিঠাই আখ্যা দেওয়া হয়।

এই গানটি প্রকাশিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল একটি টুইট বার্তায় লেখেন, এই গানের মাধ্যমে মক্কার প্রথাকে অপমান করা হয়েছে। গায়ক আসায়েল স্ল্যাসহ দায়ী সবাইকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, এরইমধ্যে আসায়েল স্ল্যা’র ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম