দিল্লিতে হিন্দুদের তৈরি মানবঢালে মুসলিমদের নামাজ আদায়

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৬
image

সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে সশস্ত্র প্রহরার মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করেছেন সেখানকার মুসল্লিরা। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি মসজিদে হিন্দুদের তৈরি মানব ঢালের মধ্যে জুমার নামাজ আদায় করেন তারা।

দিল্লিতে হিন্দুদের তৈরি মানবঢালে মুসলিমদের নামাজ আদায়

দিল্লির রাস্তায় শুক্রবার অস্ত্র হাতে আধাসামরিক পুলিশকে টহল দিতে দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাস্তাঘাটে কাঁচের ভাঙ্গা টুকরা, ভাঙ্গা পাথর এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে ছিল। মুস্তফাবাদ এলাকার প্রধান মসজিদের বাইরে ডজনখানেক হিন্দু স্বেছাসেবী  দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। দিল্লির যেসব এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা হয়েছিল এটি তার অন্যতম।

নামাজের পর দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য মুসল্লিদের তাগাদা দিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীদের। মসজিদের ইমাম মুসল্লিদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন পরীক্ষার সময়। এসময় আমাদের ধৈর্য্য ধরে থাকতে হবে।’

সাম্প্রতিক এই সহিংসতার সময় হিন্দু দাঙ্গাকারীরা দিল্লির বেশ কয়েকটি মসজিদে আগুন লাগিয়ে দিয়েছিল।সামাজিক যোগাযোগমাধ্য ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অশোক নগরের একটি মসজিদের মিনারে হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা টাঙ্গিয়ে দিতে দেখা গেছে।

নতুন করে যাতে সহিংসতার সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মুসল্লিদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার তাগাদা দিলে সালিম মির্জা নামে একজন বলেন, ‘আমরা সহিংসতা  চাই না। আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের সন্তানদের জন্য কাজ করতে চাই এবং স্বাভাবিক একটি জীবন যাপন করতে চাই। আজকে আমরা সবাই শান্তির জন্য দোয়া করেছি।’

/বিএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ