করোনায় আক্রান্ত হতে পারে ৭০ শতাংশের বেশি জার্মান: ম্যার্কেল

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ১৯:৫৩আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:০৭

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। এতে করে দেশটিতে মোট পাঁচ কোটি ৮০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পানকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ম্যার্কেল। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল

জার্মানির রবার্ট কোচ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ২৯৬ জন। মঙ্গলবার রাতে এই তথ্য প্রকাশের সময় ইনস্টিটিউটটির প্রেসিডেন্ট লোথার ভেলের বলেন, জার্মানিতে শনাক্ত না হওয়া অনেক বেশি করোনা রোগী রয়েছে বলে মনে করেন না তিনি। এদিকে বুধবার সকালে মারা যায় দেশটিতে করোনা আক্রান্ত তৃতীয় রোগী।

এমন প্রেক্ষাপটে বুধবারের সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেন, করোনা ভাইরাসের কোনও চিকিৎসা না থাকায় ভাইরাসটির বিস্তার ঠেকানোতেই মনোযোগ দিতে হবে। তিনি বলেন, ‘এখন জয়ী হওয়ার সময়’।

বার্লিনের সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেন,  ‘আমাদেরকে ঐক্য, বোধ-বুদ্ধি এবং আর ভালোবাসার পরীক্ষা দিতে হবে এবং আশা করি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবো।’ প্রাদুর্ভাব মোকাবিলা এবং অর্থনীতির ওপর প্রভাব সামলাতে ইউরোপের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেন ম্যার্কেল।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ