সৌদি আরবে প্রায় তিনশ' সরকারি কর্মকর্তা আটক

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২০, ১৩:২৬আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৪:১০
image

সৌদি আরবে সামরিক ও নিরাপত্তাকর্মী বাহিনীর প্রায় তিন শতাধিক সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
রবিবার এক টুইটবার্তায় সৌদির জাতীয় দুর্নীতি দমন কমিশন (নাজাহা) দাবি করে, ঘুষ, টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মত অভিযোগের কারণে ২৯৮ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে সংস্থাটি। তবে এ অভিযোগে জড়িতদের কারো নাম ও অন্যান্য কোনো বিবরণ দেয়নি নাজাহা।

নাজাহা আরও দাবি করেছে, আটককৃতদের গত কয়েক সপ্তাহ ধরে দেশটির রাজধানী রিয়াদের বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটনে রাখা হয়েছিল। সেখানে কয়েকজনকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসার জন্য রাজনৈতিকভাবে তার বিরোধীদের অপসারণের পরিকল্পনা করছেন। যারা সম্ভাব্যভাবে তার জন্য রাজনৈতিক হুমকি তৈরি করতে পারে তাদের অপসারণের পরিকল্পনা করছেন যুবরাজ।

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী প্রিন্সকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রিন্সরা সৌদি যুবরাজকে উৎখাতের চেষ্টা করেছিল বলে অভিযোগ তোলা হয়।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান