করোনা ভাইরাস

হারাম শরিফ ও নববী ছাড়া সৌদি আরবের সব মসজিদে নামাজ স্থগিত

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২০, ২৩:১১আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৮:৩৩
image

করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি। এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকানোর অংশ হিসেবে সারাদেশের সব মসজিদের প্রধান জামাত ও শুক্রবারের জুমার নামাজ স্থগিত করে রিয়াদ। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এসপিএ।

হারাম শরিফ ও নববী ছাড়া সৌদি আরবের সব মসজিদে নামাজ স্থগিত

 

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের পর মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল ইসা দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়াকে জানিয়েছেন, ‘এই স্থগিতাদেশ ইসলামি শরিয়া, এর সাধারণ ও নির্দিষ্ট বিধি দ্বারা নির্ধারিত করণীয়-দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। প্রত্যেকেই জানেন, এই মহামারি ঠেকানোর অন্যতম পূর্বশর্ত হচ্ছে যেকোনও ধরনের জমায়েত রোধ করা।’

দেশটির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী আব্দুল্লাতিফ বিন আব্দুলআজিজ আল-শেখ আল আবারিয়াকে জানিয়েছেন, ‘মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্ত জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সতর্কতার অংশ হিসেবে এসব পদক্ষেপ নিয়েছে সরকার। আশা করছি এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করতে ইমাম, ধর্মপ্রচারক ও মোয়াজ্জিনরা দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত ১৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

/এইচকে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান