দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা: জার্মান চ্যান্সেলর

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২০, ১৪:২৫আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৪:২৯

করোনা ভাইরাসের মহামারি মোকাবিলা করতে গিয়ে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি নাগরিকদের অবরুদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল

জার্মানিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩২৭ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে দুই হাজার ৯৬০ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৮ জন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৫ জন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেন, ‘পরিস্থিতি মারাত্মক। একে মারাত্মকভাবেই নিন। জার্মানি পুনরিকত্রীকরণের পর, না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের দেশের সমন্বিত সংহতির প্রতি আর কোনওকিছুই এমন মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি’।

গত ১৫ বছর ধরে জার্মানির ক্ষমতায় থাকার সময়ে অর্থনৈতিক সংকট, ২০১৫ সালের শরণার্থী সংকট ও ব্রেক্সিটের মতো পরিস্থিতি মোকাবিলা করলেও অ্যাঙ্গেলা ম্যার্কেল নববর্ষের শুভেচ্ছার বাইরে কখনোই সরাসরি জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণ দেননি। করোনা ভাইরাসের সংকটে সেই রীতি ভেঙেছেন তিনি। ওই ভাষণে তিনি বলেন, ‘আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি আমরা এই কাজে (করোনা মোকাবিলায়) সফল হতে পারবো, যদি সব নাগরিক নিজেদের কাজ সম্পর্কে বুঝতে পারে’।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত কয়েক দিনে জার্মানির কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো বহু স্কুল, বাণিজ্য প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল বন্ধ করে দিয়েছে। তবে মানুষকে বাড়িতে অবরুদ্ধ থাকার নির্দেশ দেয়নি দেশটি। যদিও এই পদক্ষেপ এরই মধ্যে নিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও স্পেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের