লকডাউন করে করোনার বিরুদ্ধে জেতা যাবে না: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২০, ১৫:১১আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৫:১৫
image

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে লকডাউন যথেষ্ট নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থাটির মহাসচিব টেডরোজ আধানম গেবিয়াসেস বলেছেন, লকডাউনের মধ্য দিয়ে সংক্রমণ কমানো যেতে পারে। তবে এর বিরুদ্ধে জিততে গেলে সম্ভাব্য আক্রান্ত রোগীকে খুঁজে বের করে পরীক্ষার মধ্য দিয়ে শনাক্ত করে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে।  

লকডাউন করে করোনার বিরুদ্ধে জেতা যাবে না: ডব্লিউএইচও

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস রুখতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে। তবে করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত বিবৃতিতে বলা হয়েছে, "কোভিভ-১৯ এর সংক্রমণ রোধের জন্যে, অনেক দেশই ‘লকডাউন’ ব্যবস্থা চালু করেছে। তবে শুধুমাত্র, এই পদক্ষেপের ফলে এই মহামারী হার মানবে না। আমরা সব দেশকে একসঙ্গে করোনা ভাইরাসের আক্রমণের বিরুদ্ধে লড়ার জন্যে আহ্বান জানাচ্ছি। আপনাকে এর বিরুদ্ধে লড়তে গেলে ও সাফল্য পেতে হলে একটি দ্বিতীয় উইন্ডো বা দ্বিতীয় পথও বেছে রাখতে হবে"।

গেবিয়াসেস বলেছেন  ‘লকডাউনে সংক্রমণ কমানো যেতে পারে মাত্র, কিন্তু ওই মহামারীর বিরুদ্ধে জেতা যাবে না, তাই সন্ধান করুন, বিচ্ছিন্ন করুন, পরীক্ষা করুন, চিকিৎসা করুন"

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি