হ্যারি ও মেগানকে নিজেদের নিরাপত্তার খরচ দিতে হবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১২:৫৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১২:৫৭

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন তাদের নিরাপত্তার খরচ দেবে না। এর ব্যয় তাদেরই বহন করতে হবে। হ্যারি ও মেগানকে নিজেদের নিরাপত্তার খরচ দিতে হবে: ট্রাম্প
সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি রানি ও যুক্তরাজ্যের একজন ভালো বন্ধু ও ভক্ত। তবে তাদের অবশ্যই খরচ দিতে হবে।

হ্যারি ও মেগান দম্পতি অবশ্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরকারি খরচে নিরাপত্তা নেওয়ার কোনও ইচ্ছা তাদের নেই।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা কানাডা থেকে মেগানের বাড়ি ক্যালিফোর্নিয়ায় চলে গেছেন।

রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসাবে তারা ৩১শে মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাড়াবেন। এরপর থেকে রানির পক্ষে আর কোনও দায়িত্ব পালন করবেন না তারা। তবে একবছর পরে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে।

রবিবার এই দম্পতির পক্ষে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার কোনও পরিকল্পনা নেই ডিউক ও ডাচেসের। ব্যক্তিগত অর্থে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

ভ্যাঙ্কুভার দ্বীপে ছয় মাস ক্রিসমাস অবসর কাটানোর পর এই দম্পতি এবং তাদের পুত্র আর্চি বছরের বেশিরভাগ সময় কাটিয়েছেন কানাডার ওয়েস্ট কোস্টে।

গত মাসে কানাডা সরকার ঘোষণা করে, রাজপরিবারের 'স্ট্যাটাস' পরিবর্তনের কারণে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন ট্রাম্পও একই রকম পদক্ষেপ নিলেন।

গত সপ্তাহে এই যুগল লস অ্যাঞ্জেলসে পাড়ি দেন যেখানে মেগান তার মা ডোরিয়া র‍্যাগল্যান্ডের কাছে বড় হয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। বিশ্বজুড়ে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই দেশটিতে। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা এক লাখ ৪২ হাজার ছাড়িয়েছে।

উল্লেখ্য, এ মাসের শুরুর দিকে প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হন। যুক্তরাজ্যের রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, তার শরীরে এ ভাইরাসের সামান্য লক্ষণ দেখা গেছে। তবে এর বাইরে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা ভালো। গত কয়েকদিন ধরে তিনি যথারীতি বাড়ি থেকে কাজ করছেন। সূত্র: বিবিসি। 

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম