করোনা মহামারিতে ইতালির পথে যুক্তরাষ্ট্র: মাইক পেন্স

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ০৮:৩৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১০:৪২

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্র ইতালির পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বুধবার সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

মঙ্গলবার হোয়াইট হাইস করোনা মহামারির এক মডেল উন্মোচন করে। ওই মডেলে বলা হয়েছে কঠোর এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হলেও এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এক লাখ থেকে দুই লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

ওই মডেলের দিকে ইঙ্গিত করে মাইক পেন্স বলেন, ‘এই মডেলের সঙ্গে কেবল ইতালির তুলনাই চলে’। এই মহামারিতে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে সেখানে। মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খেয়ে যাচ্ছে ইতালির স্বাস্থ্য ব্যবস্থা।

একই পরিণতি এড়াতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর এবং স্থানীয় কর্মকর্তারা। মহামারি শুরুর প্রথম দিকে মার্কিন সরকার ধীর গতিতে ব্যবস্থা নিয়েছে বলে দেশটিতে জোর সমালোচনা শুরু হয়েছে। তবে মাইক পেন্স বলেন, ‘দেখুন, বাস্তবতা হলো চীন যদি আরও এগিয়ে আসতো তবে আমরাও আরও ভালো কিছু করতে পারতাম’।

এদিকে বুধবার সন্ধ্যায় জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে বিগত ২৪ ঘণ্টায় ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। এক দিনে দেশটিতে মৃত্যুর এটা রেকর্ড। বিশ্বে এক দিনে সর্বোচ্চ ৯৬৯ জনের মৃত্যু হয় গত ২৭ মার্চ ইতালিতে।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ