তামাকের গাছ থেকে করোনার টিকা বানাবে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ১৪:৪০আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৪:৪৪
image

আরও অনেকের মতোই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে,তামাক গাছ ব্যবহার করে এ ভ্যাকসিন তৈরির কাজ চলছে। আগামী জুন মাস নাগাদ ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে বলে আশা করছে কোম্পানিটি।

তামাকের গাছ থেকে করোনার টিকা বানাবে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দাবি, তামাক গাছ থেকে ভ্যাকসিন তৈরির কাজটি সফল হলে তা প্রচলিত ভ্যাকসিন তৈরির পদ্ধতি থেকে অপেক্ষাকৃত দ্রুতগতির ও নিরাপদ হবে। একে ‘দ্রুত উৎপাদিত তামাক গাছ প্রযুক্তি’ বলে উল্লেখ করেছে তারা। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘বিএটি আশা করছে পরীক্ষা-নিরীক্ষা সফল হলে, যথার্থ অংশীদার ও সরকারি সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে জুনের শুরু থেকে সপ্তাহে ১০ লাখ থেকে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে।’

উদ্ভিদভিত্তিক ভ্যাকসিন তৈরি করাসহ তামাক গাছের বিকল্প ব্যবহারের দিকে নজর দিচ্ছে বিএটি’র যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেক সাবসিডিয়ারি কেন্টাকি বায়োপ্রসেসিং (কেবিপি)। ২০১৪ সালে কেবিপিকে কিনে নেয় বিএটি। এর আগে ইবোলা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কেবিপি’র। অলাভজনক ভিত্তিতে প্রতিষ্ঠানটি এখন করোনা ভ্যাকসিন তৈরির চেষ্টা করবে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো জানিয়েছে, ভ্যাকসিনটি এখনো প্রি-ক্লিনিক্যাল টেস্টের পর্যায়ে রয়েছে। প্রতিষ্ঠানটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের সঙ্গে কথা বলছে।

কোম্পানির বৈজ্ঞানিক গবেষণাবিষয়ক পরিচালক ড. ডেভিড ও'রিলি বলেন, ‘ভ্যাকসিন তৈরির কাজটি অনেক জটিল এবং চ্যালেঞ্জিং। তবে আমরা বিশ্বাস করি, আমরা আমাদের তামাক গাছ প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। কোভিড -১৯-এর বিরুদ্ধে যুদ্ধে জয়ের জন্য সরকার ও সকল অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য আমরা প্রস্তুত।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪৭ হাজার ২৪১ জনে পৌঁছেছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
বিশ্বজুড়ে যুদ্ধ-সংকট, জাতিসংঘে বসছেন বিশ্বনেতারা
কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার