কম ঝুঁকির অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরছে ইরান

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ১৮:৫০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৮:৫৯

করোনাভাইরাসের মহামারিতে বন্ধ হয়ে যাওয়া অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে শুরুর প্রক্রিয়া শুরু করেছে ইরান। আগামী ১১ এপ্রিল থেকে কম ঝুঁকির কর্মকাণ্ড শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। রবিবার (৫ এপ্রিল) টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কম ঝুঁকির অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরছে ইরান

করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ভাইরাসটির বিস্তাররোধে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে ভঙ্গুর হয়ে পড়া অর্থনীতির মধ্যে জনসাধারণের চলাফেরা সীমিত করা হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে ইরানি কর্তৃপক্ষের।  

রবিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সব ধরনের কম ঝুঁকির অর্থনেতিক কর্মকাণ্ড শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হবে।’ রাজধানী তেহরানে এসব কর্মকাণ্ড ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানান তিনি। রুহানি বলেন, ‘ইরানের দুই তৃতীয়াংশ সরকারি কর্মচারি শনিবার থেকে অফিসের বাইরে থেকেই কাজে ফিরবে।… এই সিদ্ধান্ত স্বাস্থ্য কর্তৃপক্ষের ঘরে থাকার সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক হবে না’।

 কম ঝুঁকির অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে কোনগুলোকে বুঝিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে উচ্চ ঝুঁকির অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা ও ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে জানান তিনি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ৬০৩ জনে পৌঁছেছে। মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২২৬ জন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের