ফ্রান্সে এক দিনে মৃত্যুর নতুন রেকর্ড

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ০১:০২আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১১:৫৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে ফ্রান্সে আরও ৮৩৩ জনের মৃত্যু হয়েছে।  মহামারি শুরুর পর দেশটিতে এক দিনে মৃত্যুর এটাই নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯১১ জনে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পর এখন এই মহামারিতে চতুর্থ সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশ ফ্রান্স। ফ্রান্সে এক দিনে মৃত্যুর নতুন রেকর্ড

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়ানো শুরুর পর ফেব্রুয়ারিতে এশিয়ার বাইরে করোনাভাইরাসে প্রথম একব্যক্তির মৃত্যু হয় ফ্রান্সে। ভাইরাসটির বিস্তার রোধে গত ১৭ মার্চ দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়।  তারপরও সেখানে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

সোমবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান বলেছেন, ‘আমরা এখনও এই মহামারির উর্ধ্বক্রমের শেষ চূড়ায় পৌঁছাইনি।’ আক্রান্ত ও মৃতের সর্বশেষ হিসাব প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা এখনও শেষ হয়নি। তা থেকে এখনও অনেক দূরে রয়েছি। বহু পথ পাড়ি দিতে হবে। ঘোষিত পরিসংখ্যানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।’

নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়ে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাড়িতে থেকে (ভাইরাস) আটকে ফেলার প্রচেষ্টা অব্যাহত রাখুন।’ তিনি বলেন, ‘এই আটকে ফেলার অগ্রগতি আমরা বুঝতে পারছি।’ তিনি জানান, একজন আক্রান্ত থেকে অন্যজন আক্রান্ত হওয়ার হার কমতে শুরু করেছে। 

/জেজে/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম