দিল্লি পুলিশকে চিঠি দিলেন মাওলানা সা’দ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ১৬:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৯:৩৭

নিজের বিরুদ্ধে চলমান তদন্তে ইতোমধ্যে অংশগ্রহণ করেছেন বলে দাবি করেছেন ভারতের তাবলিগ জামাতের আমির মাওলানা সা’দ কান্ধলভি। দিল্লি পুলিশকে লেখা চিঠিতে তিনি তদন্তে সহায়তার আশ্বাসও দিয়েছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১৬ এপ্রিল দিল্লি পুলিশকে চিঠি দিয়েছেন অনিচ্ছাকৃত নরহত্যায় অভিযুক্ত মাওলানা সা’দ কান্ধলভি। মাওলানা সা’দ কান্ধলভি

পুলিশের নোটিশ অমান্য করে দিল্লির নিজামুদ্দিন মারকাজে জনসমাগম করায় গত বৃহস্পতিবার তাবলিগ জামাতের প্রধান মাওলানা সা’দ কান্ধলভীর বিরুদ্ধে বেআইনি অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনে দিল্লি পুলিশ। ভারতের ১৭টি রাজ্যে ১ হাজার ২৩ জন করোনা আক্রান্তের সঙ্গে ওই জনসমাগমের যোগসূত্র রয়েছে বলে দাবি সরকারের। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন মাওলানা সা’দ ও তাবলিগ জামাত।

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে পাঠানো চিঠিতে মাওলানা সা’দ লিখেছেন, ‘আপনাদের কার্যালয় থেকে গত ১ ও ২ এপ্রিল পাঠানো দুটি চিঠির জবাব দিয়ে আমি ইতোমধ্যেই তদন্তে অংশ নিয়েছি।’ ৫৬ বছর বয়সী মাওলানা সা’দ লেখেন, ‘আমি পুনর্ব্যক্ত করছি যে আমি সবসময়ই আপনাদের পরিচালিত তদন্তে সহায়তা করতে প্রস্তুত এবং ইচ্ছুক আছি।’

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, মাওলানা সা’দের বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়ের হয়েছে। এখন ওই মামলায় ৩০৪ ধারা যুক্ত হবে। অনিচ্ছাকৃত মানুষহত্যা সংক্রান্ত এই ধারায় অপরাধী প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

গত ৮ এপ্রিল পর্যন্ত সেল্ফ কোয়ারেন্টিনে থাকা মাওলানা সা’দের বিরুদ্ধে পুলিশি নোটিশ অমান্য করে মারকাজ নিজামুদ্দিনে মানুষ জমায়েত এবং সেখোনে থাকতে উৎসাহ দানের অভিযোগ আনা হয়েছে। এর আগে তার আইনজীবী জানান সেল্ফ কোয়ারেন্টিন শেষ হলে দিল্লি পুলিশের তদন্তে অংশ নেবেন তিনি। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার প্রধান সহযোগী
সর্বশেষ খবর
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ