হংকংয়ে ১০ লাখ শিশুকে মাস্ক সরবরাহ করছে ইউনিসেফ

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২০, ২০:০৪আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২০:০৯

হংকংয়ে প্রত্যেক শিশুর জন্য পরিচ্ছন্নতা শীর্ষক এক কর্মসূচি শুরু করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল ইউনিসেফ। গত মার্চে শুরু হওয়া এই কর্মসূচিতে চার হাজারের বেশি বাবা-মা ও তাদের সন্তানেরা উপকৃত হয়েছেন। করোনাভাইরাসের মহামারির সময়ে ইতোমধ্যে পাঁচ লাখ শিশুকে মাস্ক বিতরণ করা হয়েছে। আর বাকি পাঁচ লাখ মাস্ক অনলাইনে শুরু হওয়া রেজিস্ট্রেশন থেকে র‍্যানডম ড্র এর মাধ্যমে বিতরণ করা হবে। হংকংয়ে ১০ লাখ শিশুকে মাস্ক সরবরাহ করছে ইউনিসেফ

আগামী ৫ মে পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে সাধারণ পাঁচটি তথ্য দিয়ে বাবা-মায়েরা তাদের সন্তানদের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত দিনের মধ্যে যেকোনও সময়ে এই রেজিস্ট্রেশন করা যাবে।

সম্পূর্ণ বিনামূলে এসব মাস্ক বিতরণ করা হবে আর এতে সরাসরি উপকৃত হবে স্থানীয় শিশুরা। করোনাভাইরাসের মহামারিতে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে এই কার্যক্রমন শুরু করা হয়েছে।

ইউনিসেফ হংকং চেয়ারম্যান জুড়ি চেন বলেন, ‘প্রত্যেক শিশুর জন্য পরিচ্ছন্নতা’ সবচেয়ে বড় স্থানীয় কর্মসূচি। এর লক্ষ্য ১০ হাজার প্রান্তিক পরিবারকে সহায়তা দেওয়া। তিনি জানান, বিশ্ব জুড়ে করোনাভাইরাসের মহামারির সময়ে বৈশ্বিক তহবিল সংগ্রহের পাশাপাশি স্থানীয় কর্মসূচিও শুরু করা হয়েছে।

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় বিশ্ব জুড়ে ভূমিকা রাখছে ইউনিসেফ। মহামারি শুরুর পর থেকে সংস্থাটি দুই লাখ এন৯৫ মাস্ক, ৭ লাখ ৮০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ৪৪ লাখ গ্লোব বিতরণন করেছে। এছাড়া তিন কোটি ২০ লাখ মানুষের কাছে পৌঁছে দিয়েছে ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য। এসব কর্মকাণ্ডে সহায়তার জন্য অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক