লকডাউনবিরোধী সশস্ত্র বিক্ষোভকারীদের সমর্থনে ট্রাম্পের টুইট

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ০৬:৫০আপডেট : ০২ মে ২০২০, ০৬:৫১
image

যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেওয়ার দাবিতে মিশিগান অঙ্গরাজ্যে সংঘটিত সশস্ত্র বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইটার বার্তায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসতে মিশিগানের গভর্নরের প্রতি আহ্বান জানান তিনি।

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনা আক্রান্ত অঙ্গরাজ্য হিসেবে মিশিগানের অবস্থা সংকটজনক। সেখানকার ৩ হাজার ৭৮৮ জন মানুষ এরইমধ্যে করোনাভাইরাসে মারা গেছে। অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর গ্রেটচেন হোয়াইটমার সম্প্রতি ওই অঙ্গরাজ্যে লকডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই ‘আমেরিকার প্যাট্রিয়ট র‍্যালি’ নামে মিশিগান ইউনাইটেড ফর লিবার্টির ব্যানারে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।  

বিক্ষোভ প্রসঙ্গে ট্রাম্প তার টুইটার পোস্টে বলেন, আমার মনে হয় মিশিগানের গভর্নরের জন্য এটা দরকার ছিল। মানে সংকটটাকে এভাবে সামনে আনার দরকার ছিল। এরা সবাই ভালো মানুষ, তবে ক্ষুব্ধ। তারা নিরাপদে তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে চায়। তাদের দিকে তাকান, কথা শোনেন, একটা সমাধানে আসেন।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকেরই মুখে মাস্ক ছিল না। এদের একাংশ সশস্ত্র ছিল। আইনসভায় বৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করা যায়। তবে বিক্ষোভকারীদের একাংশ একেবারে সভাকক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ার চেষ্টা করে। সে সময় পুলিশ তাদের নিরস্ত করে।

/বিএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন