দিল্লির সামরিক হাসপাতালে করোনার হানা, আক্রান্ত ২৪

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২০, ১৮:১৫আপডেট : ০৫ মে ২০২০, ১৮:২০

ভারতের রাজধানী দিল্লির সেনানিবাসের একটি আর্মি হাসপাতালে ভর্তি থাকা ২৪ রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার শনাক্ত হওয়া এসব ব্যক্তিদের মধ্যে বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও রয়েছেন। নিজস্ব সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে আক্রান্ত ব্যক্তিদের বেস হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লির সামরিক হাসপাতালে করোনার হানা, আক্রান্ত ২৪

ভারতে এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৫৬৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই দেশটিতে প্রায় চার হাজার মানুষের সংক্রমণ ধরা পড়েছে আর মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

দিল্লির আর্মি হাসপাতালে আক্রান্ত ২৪ জনের সবাই ক্যান্সার বিভাগের বলে জানিয়েছে এনডিটিভি। তবে হাসপাতালের কোনও কর্মী এই ভাইরাসে আক্রান্ত হননি।

গত মার্চ মাসে প্রথমবারের মতো ভারতের সেনাবাহিনীতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ভাইরাস মোকাবিলায় অন্য বাহিনীগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে ভারতের সেনাবাহিনী।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম