রবীন্দ্রনাথের জন্মদিনে গাইলেন মমতা (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ০৫:১০ আপডেট : ০৯ মে ২০২০, ০৫:১৫
image

মঞ্চ নেই। নেই কোনও শ্রোতা। তবুও গানে গানেই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন হল কলকাতায়। আর কবিগুরুর জন্মজয়ন্তীতে মাইক্রোফোন হাতে গান গাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, মন্ত্রিসভার সদস্য গায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে ডুয়েট গেয়েছেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানের কোনও মঞ্চ ছিল না। ক্যাথিড্রাল রোডের উপর দাঁড়িয়ে উযাপন করা হয় রবীন্দ্রজয়ন্তী। একটি টেবিলে রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে ফুলসজ্জায় রাঙিয়ে দু-পাশে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন। ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে'... রবীন্দ্র গানেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

ভিডিও:

এবার করোনা লকডাউনের জেরে রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে ঘোর সঙ্কট তৈরি হয়েছিল। সেই সঙ্কটের মধ্যে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়েছে। গায়ক-গায়িকারা বাড়িতে থেকেই দুই ঘণ্টার অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এবিপি আনন্দ জানিয়েছে, গায়ক-গায়িকাদের গান, কবিদের কবিতাসহ গোটা অনুষ্ঠানটাই নিজ হাতে সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

/বিএ/
সম্পর্কিত
বিজয়ের পর কি রাজনীতিতে নামছেন ধানুশ?
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
সিসিপির প্লেনাম: শীর্ষ নেতাদের দুর্নীতিবিরোধী অভিযানে শি জিনপিংয়ের কঠোর বার্তা
সর্বশেষ খবর
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
আওয়ামী লীগ নেতা শহিদুল গ্রেফতারের পর থানায় অসুস্থ, পাঠানো হলো ঢাকায়
আওয়ামী লীগ নেতা শহিদুল গ্রেফতারের পর থানায় অসুস্থ, পাঠানো হলো ঢাকায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি