দক্ষিণ কোরিয়ায় টায়ার কারখানায় ভয়াবহ আগুন, উৎপাদন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ২১:৪৪আপডেট : ১৭ মে ২০২৫, ২১:৪৪

দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান কুমহো টায়ারের প্রধান কারখানায় অগ্নিকাণ্ডের কারণে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গওয়াংজুতে অবস্থিত এই কারখানায় আগুন লাগে বলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই কারখানাটি প্রতি বছর প্রায় ১ কোটি ২০ লাখ টায়ার উৎপাদন করতে সক্ষম। যা কুমহো টায়ারের বৈশ্বিক উৎপাদন সক্ষমতার প্রায় ২০ শতাংশ।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত এক কর্মী এবং দুইজন ফায়ারফাইটার আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩৫৫ জন অগ্নিনির্বাপণকর্মী ও ১০০টি যান মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগুন নিভতে কয়েক দিন সময় লাগতে পারে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, এই কারখানায় উৎপাদন বন্ধ থাকায় অন্য একটি অভ্যন্তরীণ কারখানায় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সরবরাহে ঘাটতি দেখা না দেয়। কুমহো টায়ারের প্রধান ক্রেতাদের মধ্যে রয়েছে হিউন্দাই মোটর, ভলকসওয়াগেন গ্রুপ এবং মার্সিডিজ বেঞ্জ।

গওয়াংজু কারখানায় তৈরি টায়ার ইউরোপসহ বিভিন্ন দেশে রফতানি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাবারের সঙ্গে অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ মেশানোর সময় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত চলছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের