সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটারেরও বেশি বাড়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ২৩:০৩আপডেট : ০৯ মে ২০২০, ২৩:১৮

ধারণার চেয়েও দ্রুত গতিতে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। কার্বণ নিঃসরণ কমানো না গেলে এই শতাব্দীর শেষে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটারেরও বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একশোরও বেশি বিশেষজ্ঞের করা এক জরিপে উঠে এসেছে এই চিত্র। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং জলবায়ু সংক্রান্ত নতুন জানাশোনার ভিত্তিতে বিজ্ঞানীরা বলেছেন, জাতিসংঘের ধারণার চেয়ে আগেই উপকূলীয় শহরগুলো রক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। ২৩০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পাঁচ মিটার পর্যন্ত বাড়বে বলে সতর্ক করেছেন তারা। ক্লাইমেট অ্যান্ড অ্যাটমোসফেরিক জার্নালে প্রকাশিত এক জরিপের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটারেরও বেশি বাড়ার আশঙ্কা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় প্যানেলের (আইপিসিসি) মূলত বিভিন্ন বৈজ্ঞানিক ওয়ার্কিং গ্রুপের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে থাকে। আইপিসিসি’র ধারণা কার্বণ নিঃসরণের বর্তমান গতি চলতে থাকলে ২১০০ সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক দশমিক এক মিটার পর্যন্ত বাড়তে পারে।

তবে নতুন প্রকাশিত জরিপে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আরও বেশি বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই জরিপটি পরিচালনা করেছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এতে সহায়তা দিয়েছেন সারা বিশ্বের সাতটি গবেষণা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যায় এবং জার্মানির পোটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ।

নতুন প্রকাশিত গবেষণা জরিপে বলা হয়েছে, কার্বণ নিঃসরণ বাড়তে থাকা আর বিশ্বের তাপমাত্রা প্রাক শিল্প যুগ থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে থাকলে ২১০০ সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আজকের থেকে আরও ছয়শো সেন্টিমিটার থেকে এক দশমিক তিন মিটার পর্যন্ত বাড়তে পারে। এতে উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষের বাসস্থান ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মানবজাতি যদি তাপমাত্রার বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে পারে তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে মাত্র পাঁচশো সেন্টিমিটার। যা মোকাবিলা করা অনেক বেশি সহজ হবে।

জার্মানির পোটসড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চেরস গবেষক ও জরিপটির অন্যতম লেখক স্টিফান র‍্যামসটর্ফ বলেন, ‘সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় বহু উপকূলীয় শহরের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। যেমন মিয়ামী, নিউ ইয়র্ক, আলেক্সান্দ্রিয়া, ভেনিস, ব্যাংকক-এগুলো কেবলমাত্র উদাহরণ। এর মধ্যে অনেকগুলোর রক্ষা করতে না পারায় শেষ পর্যন্ত বসবাস বাদ দিতে হতে পারে।’

/জেজে/
সম্পর্কিত
যে চার কৌশলে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হলো চীন
ট্রাম্পকে হামলা থেকে বিরত না রাখলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি
সর্বশেষ খবর
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
যে চার কৌশলে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হলো চীন
যে চার কৌশলে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হলো চীন
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একসঙ্গে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ, কারণ কী
একসঙ্গে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ, কারণ কী
সর্বাধিক পঠিত
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন