প্রাণীর ওপর পরীক্ষায় আশা জাগাচ্ছে করোনার টিকা

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২০, ১৯:৩২আপডেট : ১৫ মে ২০২০, ১৯:৩৩

ছয়টি রেসাস ম্যাকাউ বানরের ওপর চালানো পরীক্ষায় সফলতা দেখিয়েছে করোনাভাইরাসের একটি টিকা। বর্তমানে এই টিকাটি মানুষের ওপর পরীক্ষাধীন রয়েছে। প্রাণীর ওপর সফল হলেও এটি মানুষের ওপর সফল হবে এমন কোনও নিশ্চয়তা নেই। তারপরেও এই টিকা নিয়ে আশাবাদী হওয়া যায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রাণীর ওপর পরীক্ষায় আশা জাগাচ্ছে করোনার টিকা

মহামারির আকার করোনাভাইরাসের টিকা উন্নয়নে গোটা বিশ্বে শতাধিক গবেষক দল কাজ করছে। বিশ্বজুড়ে পরীক্ষামূলক ১০৮টি ভ্যাকসিনের মধ্যে ইতোমধ্যে আটটিকে ক্লিনিক্যাল ট্রায়ালের (মানবদেহে প্রয়োগ) অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে যুক্তরাজ্যের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবকের ওপর করোনাভাইরাসের একটি টিকার পরীক্ষা চালানো হচ্ছে।

বানরের ওপর করোনার টিকা প্রয়োগের পরীক্ষাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর সঙ্গে যুক্ত ছিলেন মার্কিন সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। টিকা প্রয়োগের পর রেসাস ম্যাকাউ বানরগুলোকে নিউমোনিয়ার মতো লক্ষণ থেকে সুরক্ষা পেতে দেখা গেছে। উল্লেখ্য, রেসাস ম্যাকাউ বানরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মানুষের মতোই।

লন্ডনের কিংস কলেজের ফার্মাসিউটিক্যাল মেডিসিনের ভিজিটিং প্রফেসর ড. পেন্নি ওয়ার্ড বলেছেন, বানরগুলোর ওপর টিকাটি কোনও খারাপ প্রভাব ফেলেনি সেটাই টিকা উদ্ভাবনে সহায়ক হবে। এছাড়া টিকাটি প্রয়োগের পর নিউমোনিয়ার লক্ষণ না দেখতে পাওয়াও আশাবাদী হওয়ার মতো বিষয়।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম